শনিবার ২১ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ট্রলি উল্টে একজনের মৃত্যু, আহত ২

রানার ডেস্ক

প্রকাশিত: ০৭:০৮, ২০ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে ট্রলি উল্টে একজনের মৃত্যু, আহত ২

ঝালকাঠিতে ট্রলি উল্টে একজনের মৃত্যু, আহত ২

ঝালকাঠির নলছিটিতে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ফোরকান গাজী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরকান ঝালকাঠি এলাকার মরতুজা গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে ট্রলিটি মহাসড়ক ধরে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই ফোরকানের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত স্থান থেকে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: