রোববার ১৯ জুলাই ২০২৬

২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগের সকল সার ডিলার বাতিল, দ্রুত আসছে নতুন নিয়োগ

রানার ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ এপ্রিল ২০২৬

আগের সকল সার ডিলার বাতিল, দ্রুত আসছে নতুন নিয়োগ

আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের লবিতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

চিফ হুইপ বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।’

নুরুল ইসলাম মনি জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

চিফ হুইপ বলেন, ‘বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতক্রমে এ প্রস্তাব পাস হয়।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: