২০৩৪ সালের মধ্যে দেশ হবে অ্যাভিয়েশন হাব: প্রধানমন্ত্রী
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান অ্যাভিয়েশন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে তিনি এই রূপরেখা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দক্ষিণ এশিয়ার শীর্ষ অ্যাভিয়েশন হাবে উন্নীত করতে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের নতুন কিছু সৃষ্টির তাগিদ দিয়ে তিনি বলেন, “প্রযুক্তি ব্যবহার উপযোগী করে নয়, উদ্ভাবনের জন্য তৈরি করতে হবে।” তরুণ প্রজন্মকে প্রথাগত চিন্তার বাইরে এসে উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জাতীয় অগ্রগতিতে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
অর্থের অভাবে যেন কোনো উদ্ভাবনী প্রচেষ্টা বাধাগ্রস্ত না হয়, সে কারণে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ দিয়েছে বলেও এ সময় জানান সরকারপ্রধান।
উপযুক্ত সুযোগ পেলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণরা উদ্ভাবনের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে আকাশ জয় করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান।


























