সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ পিস ইয়াবাসহ নওয়াপাড়ায় বিএনপি নেতা আটক

প্রতিনিধি, অভয়নগর (যশোর)

প্রকাশিত: ২২:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

৮০ পিস ইয়াবাসহ নওয়াপাড়ায় বিএনপি নেতা আটক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ আনিসুর রহমান গাজী ওরফে আনিসকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক বলে জানা গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে নওয়াপাড়ার ধোপাদীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ধোপাদীর মোড় এলাকায় সামসুর রহমান গাজী ওরফে ‘টুপি সামসুর’-এর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ছেলে আনিসুর রহমান গাজীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক আনিসুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ ঘটনায় আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০ পিস ইয়াবাসহ আনিস নামের একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: