সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর, খুলনাসহ সাত সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি

ঢাকা অফিস

প্রকাশিত: ২২:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোর, খুলনাসহ সাত সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের সাতজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা আমানুল ইসলাম খানকে ঢাকা (পূর্ব) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে। যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ হোসেনকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের লোকমান হোসেন চৌধুরীকে কাস্টমস হাউস (আইসিডি), চট্টগ্রামে বদলি করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুস্তম আলীকে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারে এবং একই দপ্তরের মো. ইমাম হোসেনকে ময়মনসিংহ কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

বরিশাল কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মুজাহিদ খানকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

এ ছাড়া যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের বদলির আদেশাধীন কর্মকর্তা মোছা. লাকী পারভীনকে রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: