যশোরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করতে মঞ্চস্থ হলো নাট্যদল ‘শব্দ থিয়েটার’-এর নতুন নাটক ‘ঘোমটা’। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রখ্যাত কথাশিল্পী ইসমত চুগতাইয়ের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসউদ জামান। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো ঢাকার বাইরের কোনো জেলা শহরের মঞ্চে অভিনয় করলেন পরিচিত মুখ ঈশিকা ও সাকিন। যা জেলা পর্যায়ের নাট্যচর্চায় এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন স্থানীয় আয়োজকরা।
আয়োজক সংস্থা জানায়, নাট্যপ্রেমীদের সুবিধার্থে দেশে প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি অনলাইনে নাটকের টিকিট বিক্রির ব্যবস্থা করে ‘শব্দ থিয়েটার’। প্রদর্শনীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২০০ টাকা ও ১০০ টাকা।


























