বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান রিন্টু মুন্সি

প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ১২:২২, ১৭ নভেম্বর ২০২৬

হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান রিন্টু মুন্সি

ঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রিন্টু মুন্সি। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও কারাবরণের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন রিন্টু মুন্সি। তাঁকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও প্রত্যাশা জানিয়েছেন তাঁদের কেউ কেউ।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্ব ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়ে সাইফুজ্জামান রিন্টু মুন্সি বলেন, ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। অতীতে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও মানুষের কাছ থেকে দূরে সরে যাইনি। সুযোগ পেলে হরিশংকরপুর ইউনিয়নকে একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমার কাছে দলীয় পরিচয়ের চেয়ে মানুষের পরিচয় বড়।’

তিনি আরও বলেন, ‘বাল্যবিয়ে বন্ধ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সমানভাবে নাগরিক সেবা পায়, সেটিই হবে আমার অগ্রাধিকার।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: