বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ভৈরব নদ পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হলো ছাত্রদল

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১২:৩২, ১৭ নভেম্বর ২০২৬

যশোরে ভৈরব নদ পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হলো ছাত্রদল

যশোরের ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার চলমান স্বেচ্ছাশ্রম কার্যক্রমে সংহতি জানিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে জেলা ছাত্রদল। মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ কার্যক্রমে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

তারা স্বেচ্ছাশ্রমে নদ থেকে কচুরিপানা অপসারণে সহযোগিতা করেন। ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান এ উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হচ্ছেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম টিপু, শেখ হাসান ইমাম ও আলমগীর হোসেন লিটন। এছাড়া এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও এ কার্যক্রমে অংশ নেন। আগামীকাল জেলা যুবদলের উদ্যোগে কচুরিপানা অপসারণে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: