বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ঘের ব্যবসায়ীসহ দুইজন গুলিবিদ্ধ

প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১০:৫১, ১৮ নভেম্বর ২০২৬

খুলনায় ঘের ব্যবসায়ীসহ দুইজন গুলিবিদ্ধ

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ পেশায় ঘের ব্যবসায়ী এবং খালেক ভ্যানচালক। রাতে দুজন ভ্যানে করে বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। তাদের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মানের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আড়ংঘাটা থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা সোলায়মান শেখকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তার পায়ে, হাতে ও ঘাড়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’

তবে হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: