রোববার ০৮ মার্চ ২০২৬

২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী 

রানার ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ৭ মার্চ ২০২৬

আপডেট: ১৪:০৫, ৭ মার্চ ২০২৬

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী 

সংসদের অতীতের খারাপ সংস্কৃতি থেকে বিএনপি বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৭ মার্চ) দুপুরে দলীয় সংসদ সদস্যদের জন্য বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় এসে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ২৯৬ জনের মধ্যে ২১৯ জন নতুন। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে সেটি নিয়ে আমরা কথা বলেছি। পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আমাদের পার্লামেন্ট দেখে জাতি বলবেবে–আমরা এমন একটি পার্লামেন্ট চেয়েছিলাম।

তিনি আরও বলেন, অতীতে সংসদে যেসব নেতিবাচক সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।

নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে এই লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছে বিএনপি। দুই দিনের এ কর্মশালা শেষ হচ্ছে আজ শনিবার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: