রোববার ০৮ মার্চ ২০২৬

২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ই মার্চ আজ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১২:৩০, ৭ মার্চ ২০২৬

আপডেট: ১২:৩০, ৭ মার্চ ২০২৬

ঐতিহাসিক ৭ই মার্চ আজ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। 


১৯৭১ সালের এই দিনে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে ভাষণকে বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের প্রেরণা হিসেবে বিবেচনা করা হয়।


সেদিন রেসকোর্স ময়দানে সমবেত লাখো লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তিনি আরও ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ।’ 


বঙ্গবন্ধুর সেই ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেসকো।
ওই ভাষণে বঙ্গবন্ধু যেমন- বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন, তেমনি দেশবাসীর করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। এরপর ২৬ মার্চ আসে স্বাধীনতার ঘোষণা, ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।


আওয়ামী লীগ প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে ৭ মার্চ পালন করতো। দলটি ক্ষমতায় থাকতে দিবসটি পালনে রাষ্ট্রীয়ভাবেও নানা আয়োজন করা হতো। তবে চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভিন্ন প্রেক্ষাপটে দিবসটি সামনে এসেছে।  
অভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এখনো তিনি সেখানেই আছেন। দলটির শীর্ষস্থানীয় নেতাদের বেশির ভাগ পলাতক, অনেকে আছেন কারাগারে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: