বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যশোরের মুসফিক

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যশোরের মুসফিক

মুসফিক হাসান

জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যশোরের সন্তান মুসফিক হাসান। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের এই শিক্ষার্থী। বর্তমানে তিনি বিভাগটির চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

মুসফিক ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এনসিপি গঠনের পর দলটির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক হিসেবে কাজ শুরু করেন তিনি। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

এদিকে, ছাত্রসংগঠনটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার ও তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসিব আল ইসলাম ও ফেরদৌস আইয়াম।

কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। ঢাবি শাখা কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান রিপন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: