সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬

২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিবিএসে আক্রান্ত ইমন আইসিইউতে, চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২৬

জিবিএসে আক্রান্ত ইমন আইসিইউতে, চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

খুলনার পাইকগাছা উপজেলার প্রতাপকাঠি গ্রামের যুবক ইমন সরদার গুইলেন-ব্যারে সিনড্রোমে (জিবিএস) আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ওই যুবক  প্রতাপকাঠি গ্রামের  শফিকুল সরদারের ছেলে। তার মা নুরুন্নাহার বেগম। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুইলেন-ব্যারে সিনড্রোম (জিবিএস) একটি বিরল অটোইমিউন রোগ। এ রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত প্রান্তীয় স্নায়ুতে আক্রমণ করে। এতে হাত-পায়ে দুর্বলতা ও ঝিনঝিন অনুভূতি দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় রোগীর পেশিশক্তি কমে গিয়ে শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হতে পারে এবং নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়।

ইমনের চিকিৎসা দীর্ঘায়িত হওয়ায় বিপুল অর্থের প্রয়োজন হচ্ছে। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় তার চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় ইমনের চিকিৎসায় সহযোগিতার জন্য সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: