মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাদ্য বিভাগের তিনটি উচ্চপদে রদবদল

রানার প্রতিবেদক, ঢাকা অফিস

প্রকাশিত: ১২:০৪, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৫৪, ১৬ মার্চ ২০২৬

খাদ্য বিভাগের তিনটি উচ্চপদে রদবদল

খাদ্য অধিদপ্তরের তিনটি পদে রদবদল করা হয়েছে। রোববার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সংস্থা প্রশাসন শাখার উপসচিব মোঃ আবু নাসার উদ্দিন সাক্ষরিত এক আদেশে এ বদলি-পদায়ন করা হয়। এতে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীকে খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের অতিরিক্ত পরিচালক জি.এম.ফারুক হোসেন পাটওয়ারীকে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পদে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের এক আদেশে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীকে খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের অতিরিক্ত পরিচালক জি.এম.ফারুক হোসেন পাটওয়ারীকে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করাসহ সাতটি পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো। তবে অন্তবর্তীকালীন সরকার সংশ্লিষ্টরা প্রজ্ঞাপনের পাঁচ কর্মকর্তার আদেশ বহাল রাখলেও এস এম কায়ছার আলী ও মোহাম্মদ মামুনুর রশিদের বদলি আদেশ স্থগিত করেছিলো। যদিও সাত মাসের ব্যবধানে তাদেরকে নতুন করে বদলি করা হলো।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: