সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগে ছাত্রদলের পাঁচ ইউনিটে নতুন কমিটি

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৫৩, ২২ নভেম্বর ২০২৬

খুলনা বিভাগে ছাত্রদলের পাঁচ ইউনিটে নতুন কমিটি

খুলনা বিভাগের তিন জেলা ও দুটি মেডিকেল কলেজ শাখায় নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় সংসদ পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেয়। ঘোষিত কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হয়েছেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত এবং সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম জামির। ১১ সদস্যের এই কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মাসুদুজ্জামান রুবেল। সহসভাপতি করা হয়েছে মো. জুয়েল উদ্দিন,  মারুফ হোসেন পিয়াস,  বজলুর রহমান ও মোস্তাদির রহমানকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজল ইসলাম ও মো. আসাদুজ্জামান কসমান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হৃদয় হাসান।

মেহেরপুর জেলা শাখার সাত সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন সাজেদুর রহমান (বিপ্লব) এবং সাধারণ সম্পাদক জারজীস ইউসুফ রমিক। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিজন আলী, সাংগঠনিক সম্পাদক . লিংকন হোসেন ও দপ্তর সম্পাদক মাকছুদুল হক।

চুয়াডাঙ্গা জেলা শাখার ১৪ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানা। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি  সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।

এ ছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. আলরাহাত ইবনে ওয়াহাব রোমিও এবং সাধারণ সম্পাদক মো. আবু সাদ শাহ। অন্যদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. সাহার উজ-জামান শিহাব এবং সাধারণ সম্পাদক মো. সিরাজুম মুনির। দুটি কমিটিই ছয় সদস্যের আংশিক কমিটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি  রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: